প্রতিবছর ৫৭ হাজার মানুষের মৃত্যু!

ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ 

smoking_sm

তামাক সেবনের ফলে বাংলাদেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করে। এছাড়া তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইউনাইটেড ফোরাম অ্যাগেনেস্ট ট্যোবাকো’র (ইউএফএটি) আয়োজনে ‘বাংলাদেশে তামাকের নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সম্মেলনে বক্তারা এ তথ্য জানান।

তামাক সেবনের ফলে বিশ্বে প্রতি বছর ৪০ লাখ মানুষ মৃত্যুবরণ করছে। প্রতি ১০ সেকেণ্ডে তামাকজনিত রোগে কেউ না কেউ মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০২০ সালের মধ্যে তামাকই হবে মানুষের মৃত্যুর ও শারীরিক প্রতিবন্ধকতার প্রধান কারণ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএফএটির মহাসচিব ড. মো. সিরাজুল ইসলাম।  

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক তামাক মুক্ত শিশু’র  দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক ভন্দনা শাহ, বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. নভরত স্বামী পারেনিথারন ও ইউএফএটির চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: