মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে ফুল মিয়া নামে এক কৃষকের বিভিন্ন প্রজাতির ৫০টি গাছ ও ২ দুই শতাধিক বাঁশ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা। এতে ওই কৃষকের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় চেয়ারম্যানের ছত্রছায়ায় প্রতিপক্ষরা এ গাছ কেটে নেয়ায় কোন পদক্ষেপ নিতে সাহস করছে না অসহায় এ কৃষক পরিবারটি বলে অভিযোগ ।
ক্ষতিগ্রস্থ কৃষক ফুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম জানান, জমি বদলের সূত্রে প্রায় ৫০ বছর ধরে বসতবাড়ি সংলগ্ন পুকুরসহ এ জমি তারা ভোগদখল করে আসছে। ৩০ বছর আগে তার বাবা ফুল মিয়া এ জমিতে আম, কাঠাল, মেহগনীসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ লাগান ও একটি বাঁশ বাগান তৈরি করেন। সম্প্রতি প্রতিবেশী সাইদুর রহমান এ জমির মালিকানা দাবি করেন। যার এক পর্যায়ে শুক্রবার ও শনিবার করাতিসহ ১৫ থেকে ২০জন শ্রমিক লাগিয়ে এ জমি থেকে বভিন্ন প্রজাতির ৫০ টিরও বেশি গাছ ও গোটা ঝাড়ের বাঁশ কেটে নিয়ে যায়। এতে তাদের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে অভিযুক্ত সাইদুর রহমান জানান, গাছগুলো ফুল মিয়ার লাগানো হলেও এখন এ জমির মালিক তিনি। নতুন করে গাছ লাগাবেন বলে এ গাছগুলো কেটে ফেলেছেন। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা। তবে ফোন বন্ধ থাকায় চেয়ারম্যানের বক্তব্য পাওয়া য়ায়নি।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


