মাগুরানিউজ.কমঃ
পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম পিপিএম বলেছেন, ‘মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রতিটি গ্রাম-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
মাগুরায় “পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানে শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে শনিবার বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান।
সমাবেশে মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান, খুলনা বিভাগের সব জেলার পুলিশ সুপার, শ্রীপুর উপজেলার জনপ্রতিনিধিসহ প্রতিটি গ্রাম থেকে কয়েক হাজার কমিউনিটি পুলিশিং কমিটির নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সমাবেশস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠানে মমতাজ বেগম সংগীত পরিবেশন করেন। এছাড়াও এ অনুষ্ঠানে জি বাংলা মির আক্কেল চ্যম্পিয়ন আবুহেনা রনি তার কমিডিয়ান কৌতুক উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।


