ক্রিকেটে ইতিহাস গড়ল পাপুয়া নিউগিনি

মাগুরানিউজ.কমঃ 

পাপুয়া নিউগিনির খেলোয়াড়দের উল্লাস
পাপুয়া নিউগিনির খেলোয়াড়দের উল্লাস

 

ক্রিকেটের অন্যতম নবীন দল পাপুয়া নিউগিনি। এ বছরই তারা ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। হাঁটি হাঁটি পা পা করে তারা এগিয়ে এসেছে অনেক দূর। শুধু এগিয়ে এসেই ক্ষান্ত থাকেনি তারা। ইতিমধ্যে ইতিহাসও গড়ে ফেলেছে।

একদিনের ক্রিকেট খেলার মর্যাদা পাওয়ার পর শনিবার হংকংয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে ওশেনিয়া মহাদেশের এই দলটি। নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচেই জয় ছিনিয়ে নেয় তারা। হংকংয়ের দেয়া ২০৩ রানের টার্গেট তারা ছুঁয়ে ফেলে মাত্র ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে।

দ্বিতীয় ম্যাচে রোববার মুখোমুখি হয় তারা। এই ম্যাচেও জয় পেয়েছে পাপুুয়া নিউগিনি। প্রথমে ব্যাট করে হংকং ২৬১ রানের বড় সংগ্রহ দাঁড় করে। কিন্তু নিউগিনি এই টার্গেটও অনায়াসে ছুঁয়ে ফেলে। ৪৯.২ ওভাবে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। পাশাপাশি নিশ্চিত করে নিউগিনির ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সিরিজ জয়। নিউগিনির হয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান লেগা সিয়াকা। দুই ম্যাচ খেলে তার রানের গড় ৭০।

ক্রিকেট ইতিহাসে এমন দল হয়তো হাতেগোনা কয়েকটি যারা তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজও জিতেছে।

পাপুয়া নিউগিনির কোচ দিপক প্যাটেল বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে আমরা বিশ্বমঞ্চে পারফর্ম করতে চাই এবং সেটা নিয়মিতভাবে। মানসম্পন্ন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই। ডিজিসেল ওয়ানডে সিরিজ আমাদের ক্রিকেট ইতিহাসের প্রথম। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা হংকংকে বেশ গুরুত্বসহকারে নিয়েছি। তাদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়ে খেলেছি। প্রথম ওয়ানডে জয়ের পাশাপাশি সিরিজও জিতেছি। এটা আমাদের জন্য বিশাল এক অর্জন।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: