ন্যাশনালডেস্কঃ পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) প্রতিনিধিদলের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটির পর্যটন মোটেল থেকে তাদের বহনকারী গাড়িটি বের হওয়ার সময় গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজের মাথা ফেটে যায়। এছাড়া গাড়ির কাঁচ ভেঙে কমিশনের সঙ্গে থাকা হিল উইমেন্স ফেডারেশনের সাবেক নেত্রী ও পার্বত্য কমিশনের রিসার্চ অফিসার ইলিরা দেওয়ান আহত হন। পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

