পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ

মাগুরানিউজ.কমঃ 

546x0

বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান করেছে বাংলাদেশ। ৩য় উইকেটে ৮৫ রানের জুটি গড়েছেন তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ৪৪ রানে তামিম এবং ৪৩ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সিডনির ব্ল্যাকপার্ক অলিম্পিক পার্ক ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক। সোহাইল খানের বলে সোয়াইব মাকসুদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।

৭ম ওভারের ১ম বলে হারিস সোহেলের বলে তার হাতে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল হক (৭)।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আনামুল হক, মুমিনুল হক, নাসির হোসাইন, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আরাফাত সানি, সাব্বির রহমান, আল আমিন হোসাইন এবং রুবেল হোসাইন।

পাকিস্তান স্কোয়াড: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমদে শেহজাদ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, হারিস সোহেল, উমর আকমল, সোয়াইব মাসুদ, শহীদ আফ্রিদি, ইয়াছির শাহ, মোহাম্মদ ইরফান, সোহাইল খান, ইহসান আদিল, নাছির জামসেদ, ওয়াহাব রিয়াজ এবং রাহাত আলি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: