পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় তুলে নিতে ১৪২ রান চাই বাংলাদেশের।

মাগুরানিউজ.কমঃ

11053189_828355377239782_1438941356907387400_n

টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় তুলে নিতে ১৪২ রান চাই বাংলাদেশের।

ইনিংসের নবম ওভারের তাসকিন আহমেদের অফস্টাম্পের একটু বাইরে দিয়ে করা বলে আহমেদ শেহজাদের তোলা ক্যাচ দারুণ দক্ষতায় লুফে নেন মাশরাফি বিন মুর্তজা। দুই চারে ১৭ রান করেন পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
 
একাদশ ওভারের চতুর্থ বলে মারকুটে ব্যাটসম্যান শহিদ আফ্রিদিকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক উইকেট নেন মুস্তাফিজুর রহমান। তবে ১২ রান করে ফিরে যাওয়া পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাটে বল লেগেছিল বলে টিভি রিপ্লেতে মনে হয়নি। 
 
ত্রয়োদশ ওভারে স্টাম্পিং হয়ে ফেরেন মুক্তার আহমেদ। আরাফাত সানির বল পাকিস্তানের এই ব্যাটসম্যানকে পুরোপুরি পরাস্ত করে মুশফিকের গ্লাভসে পৌঁছায়; একটু এগিয়ে এসে খেলতে যাওয়া মুক্তার ক্রিজে পৌঁছানোর আগেই দারুণ ক্ষিপ্রতায় স্টাম্প ভেঙে দেন বাংলাদেশ উইকেটরক্ষক।
 
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান।
 
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে মোহাম্মদ রিজওয়ান ও মুক্তার আহমেদের।  
 
২০০৭ সালের ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে খেলা সাত ম্যাচেই হেরেছে তারা। কোনো ম্যাচে জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি তারা।
 
আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে পাকিস্তান আর ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। ৪১ ম্যাচে মাত্র ১১টি জয় পাওয়া দলটির অবস্থান আয়ারল্যান্ডেরও পেছনে।
 
৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয়ের পর একমাত্র টি-টোয়েন্টিতেও জেতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে আট বছরের অপেক্ষার অবসান ঘটাতে চান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: