পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত,

মাগুরানিউজ.কমঃ 

file (11)
২৩ বছর আগে ইমরান খান পারেননি। পরের সময়ে পারেননি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরাও। সাবেকদের মতো পারলেন না শহিদ আফ্রিদি আর মিসবাহ উল হকও।
  
বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া কোনো অধিনায়কই হারাতে পারেননি ভারতকে। অ্যাডিলেডে একাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধোনির ভারতের কাছে পাকিস্তান হেরেছে ৭৬ রানের বড় ব্যাবধানে।
 
ভারতের দাড় করানো ৩০০ রানকে তাড়া করতে নেমে ৪৭ ওভারে পাকিস্তান অলআউট হয়েছে ২২৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেছেন অধিনায়ক মিসবাহ উল হক। ভারতের হয়ে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি।
 
তবে ১০৭ রানের ইনিংস খেলে ম্যান অব দি ম্যাচ হয়েছেন বিরাট কোহলি।
 
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রান তোলে ভারত। কোহলির সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি করেছেন সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান। পাকিস্তানের পক্ষে সোহাইল খান নিয়েছেন ৫ উইকেট।
 

সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। অস্টম ওভারে ৩৪ রানের মাথায় রোহিত শর্মা আউট হলে জুটি গড়েন ধাওয়ান-কোহলি। ১২৯ রানের দ্বিতীয় উইকেট জুটিটি ভাঙে ধাওয়ান রান আউট হলে। ৭৬ বলে ৭৩ রান করেন বাঁ হাতি ওপেনার।

 
এরপর সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ১১০ রানের আরো একটি জুটি গড়ে তোলেন বিরাট কোহলি। ১১৯ বলে সেঞ্চুরি করা কোহলি ১০৭ রান করে আউট হন সোহাইল খানের বলে।
৪৫ ওভারে ২৭৩ রান করা ভারত স্লগ ওভারে ঠিকমতো রান তুলতে পারেনি। এ সময়ই একে একে আউট হয়ে মাঠ ছেড়েছেন সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি এবং আজিঙ্কা রাহানে।
 
এরমধ্যে জাদেজা ছাড়া বাকি সবাইকে ফিরিয়ে দিয়েছেন চার বছর পর পাকিস্তানের হয়ে খেলতে নামা সোহইল খান। শুরুতে পাওয়া রোহিত শর্মার উইকেট মিলিয়ে সোহইলের বোলিং ফিগার দাড়ায় ১০ ওভারে ৫৫ রানের বিনিময়ে ৫ উইকেট। রান আউট ছাড়া অন্য উইকেটটি নিয়েছেন ওয়াহাব রিয়াজ।
 
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ৫০ ওভারে ৩০০/৭ (বিরাট কোহলি ১০৭, সুরেশ রায়না ৭৪, শিখর ধাওয়ান ৭৩, মহেন্দ্র ধোনি ১৮, রোহিত শর্মা ১৫; সোহাইল খান ৫/৫৫, ওয়াহাব রিয়াজ ১/৪৯)
 
পাকিস্তান ৪৭ ওভারে ২২৪/১০ (মিসবাহ উল হক ৭৬, আহমেদ শেহজাদ ৪৭, হারিস সোহাইল ৩৬; মোহাম্মদ সামি ৪/৩৫, মোহিত শর্মা ২/৩৫)
 
ফল: ভারত ৭৬ রানে জয়ী
ম্যান অব দি ম্যাচ: বিরাট কোহলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: