পশ্চিমবঙ্গে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এনসেফালাইটিস, মৃত ১১১

আন্তর্জাতিকডেস্কঃ

e0b6826768c8b16ff0c1f7efea959b7d_XLপশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সাতটি জেলায় মস্তিস্কে প্রদাহজনিত এনসেফালাইটিসে এ পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে।গতকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এনসেফালাইসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৬ দিনে মারা গেছে ৭০ জন। আশঙ্কাজনক বেশ কয়েকজনকে ভেণ্টিলেশনে রাখা হয়েছে। যদিও কলকাতায় রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা সুশান্ত ব্যানার্জি জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০৪ জন। খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান পুণের ভাইরোলজি বিভাগের বিশেষজ্ঞরা। ওই দলের সদস্যরা ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের রক্তের নমুনা সংগ্রহ করে পুণের পরীক্ষাকেন্দ্রে পাঠিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা রিপোর্ট জমা দিয়েছেন।

অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর করছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিনিধিরা। জেলা, মহকুমা ও ব্লক হাসপাতালে খোলা হয়েছে ফিভার ক্লিনিক। শুরু হচ্ছে ফগিং। পাশাপাশি শুরু হয়েছে শূকরের খামার উচ্ছেদ অভিযান। জলপাইগুড়িতে জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর  রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বরঞ্জন শতপথী বলেন, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলীয় নেতা সূর্যকান্ত মিশ্র। রাজ্য সরকার প্রথম থেকে সতর্ক হলে এনসেফালাইটিসে মৃত্যুর সংখ্যা কমানো যেত অভিযোগ করেন তিনি বলেন, “এনসেফালাইটিস নির্ণয়ে প্রথমদিকে প্রয়োজনীয় কিটের অভাব ছিল। বিগত বছরের পরিসংখ্যান দেখে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু তেমন কোনও পদক্ষেপ করা হয়নি।”

 এনসেফালাইটিস নিয়ে রাজ্যের সমালোচনা করেন বামফ্রণ্ট চেয়ারম্যান বিমান বসুও। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, “রাজ্য সরকার সবরকম পদক্ষেপ করেছে। স্বাস্থ্য অধিকর্তা উত্তরবঙ্গে রয়েছেন। প্রতিনিধি দল ঘুরছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

 এদিকে, আজ থেকে মালবাজারের রাজাডাঙা পঞ্চায়েতের দক্ষিণ হাঁসখালি গ্রামে ফগিং শুরু হচ্ছে। অভিযানে নেমে জলপাইগুড়ি পৌরসভা আটটি শূকর আটক করেছে। শূকরের খামারের বিরুদ্ধে জলপাইগুড়িতে অভিযানে নামানো হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: