পরীক্ষার্থীদের নিরাপত্তায় সর্বশক্তি: মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশ

মাগুরানিউজ.কমঃ

ফাইল ফটো
ফাইল ফটো


আগমীকাল শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করেছে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা পুলিশ। এ জন্য পরীক্ষা কেন্দ্র ও রাস্তায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। থাকবে ক্রস পেট্রোলিংয়ের ব্যবস্থা। 

মাগুরার জেলা প্রশাসক জনাব মুহ. মাহবুবর রহমান বলেন ইতিমধ্যেই মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের সঠিক ভাবে পরিক্ষা দিতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। জেলার প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার জনাব জিহাদুল কবির পিপিএম বলেন, মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কয়েক স্তরের নিরাপত্তার জন্য র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। রাস্তায় ক্রস পেট্রোলিং থাকবে, অর্থাৎ এক দল যাবে, আরেক দল আসবে। সাদাপোশাকে কেন্দ্র ও কেন্দ্রের বাইরেও গোয়েন্দা পুলিশ নজরদারি করবে। নির্ভয়ে সব পরীক্ষার্থী যাতে এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য সর্বশক্তি নিয়োগ করা হবে।’

জনগণকে বেশি বেশি তথ্য দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। পরীক্ষা কেন্দ্রে যাতে আগের মতো উল্লাস করে পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সন্ত্রাসীদের রুখে দিয়ে বেরিয়ে আসতে অনুরোধ করেন তিনি।

মাগুরার পুলিশ সুপার আরো জানান, সন্ত্রাসীদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপকালে গ্রেফতারে সহযোগিতা করলে এবং নাশকতার কাজে ব্যবহৃত দ্রব্যাদিসহ গ্রেফতারে সহযোগিতা করলে পুরস্কার প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। তথ্যদানকারীদের নাম-পরিচয় গোপন রাখা হবে জানান তিনি। 

তিনি সকলের সহযোগিতা কামনা করেন যাতে পরীক্ষা কেন্দ্রে আগের মতো উল্লাস করে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে।  

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতাল থাকায় তা দুইবার পিছিয়ে ৬ ফেব্রুয়ারি  নির্ধারণ করা হয়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: