নয়াপল্টন নয়, কোকোর জানাজা বায়তুল মোকাররমে

মাগুরানিউজ.কমঃ 

koko

আরাফাত রহমান কোকোর জানাজা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। এছাড়া কোকোর গায়েবানা জানাজা বুধবারের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রুহুল কবির রিজভী জানান, আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা সর্বসাধারণের সুবিধার্থে আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ বনানীস্থ আর্মি কবরস্থানে দাফন করা হবে।

নামাজে জানাজা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন রিজভী আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: