নৌ-মন্ত্রীর মিছিলে পাঁচটি বোমা বিস্ফোরণঃ উড়ল শ্রমিকের পা

মাগুরানিউজ.কমঃ 

file (17)

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে অন্তত পাঁচটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

এতে এক শ্রমিকের পা উড়ে গেছে। আর বোমার আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের সবাইকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে গুলশান-২ গোলচত্বর থেকে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে একটি মিছিল গুলশানে খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে রওনা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মিছিলটি গুলশান-২ থেকে কিছুদূর এগোনোর পর তাতে হাতবোমা ছুঁড়ে মারা হয়। এতে একজন শ্রমিকের পা উড়ে যায়। আহত হন আরও পাঁচজন।

এ সময় ক্ষিপ্ত হয়ে কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকরা বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করে।

ঘটনাস্থলে থাকা গুলশান থানার এসআই মান্নাফ বলেন, ‘মন্ত্রীর মিছিলটি যখন গুলশান-২ নম্বর অতিক্রম করছিল, তখন একটা শব্দ শুনেছি। তবে সেটা ককটেল কি না জানি না।’

এদিকে, প্রায় একই সময়ে গুলশান-২ নম্বরে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এটি কারা ফাটিয়ে তা জানা যায়নি।

এছাড়া গুলশান পার্কে নৌ-মন্ত্রীর সমাবেশ চলাকালে নিকটবর্তী স্থানে আরও তিনটি ককটেলের বিস্ফোরণ হয়। এসব ঘটনায় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: