নৌকাভ্রমণে গিয়ে আর ফেরা হলোনা মাগুরার উসরাতের

নিহত উসরাত (১৭) মাগুরা সরকারি কলেজের ছাত্রী এবং মাগুরা শহরের সানমুন ক্লিনিকের মালিক বাবর আলীর মেয়ে।

উসরাতের চাচা শহিদুল ইসলাম জানান, শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা উসরাত ও তার চাচাতো বোন মৌ, মুমু, ফুপু জরিনা, ফুফাত ভাই জয় শহরতলীর পারনান্দুয়ালী চরপাড়া এলাকায় আরেক ফুপুর বাড়িতে বেড়াতে যান।

তারা সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে নৌকা ভ্রমণে যান। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়।

তিনি বলেন, নৌকা ডুবির পর জয় ও জরিনা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলে উসরাত, মৌ ও মুমু নিখোঁজ হন।পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উসরাতের মরদেহ ও অচেতন অবস্থায় মৌকে উদ্ধার করে। এখনও নিখোঁজ রয়েছে মুমু।

মৌকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

মাগুরা ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুজ্জামান জানান, একজনের মরদেহ ও আরেক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মুমুকে উদ্ধারে অভিযান চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: