মাগুরানিউজ.কমঃ
নেপালে শুক্রবার আবার মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।
এরফলে নেপালে গত আড়াই মাসে পরাঘাতের সংখ্যা ৩১৩ তে দাঁড়াল।
নেপালে গত ২৬ মার্চের ভয়াবহ ভূমিকম্প এবং তারপর পরাঘাতে ৮৮০০ লোক মারা গেছে।
শুক্রবার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় রাত ১টা ২২ মিনিটে। এর উৎপত্তিস্থল কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার দূরের দোলাখা জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।
অন্যটির উৎপত্তিস্থলও একই জেলায় তবে মাত্রা ছিল ৪.৪।
এর আগে গতকালও নেপালের মধ্যাঞ্চলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: পিটিআই


