মাগুরানিউজ.কমঃ
দেশের ৬১টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে আরো ১৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। বুধবার প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রণালয় শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশকরেছে।
পার্বত্য ৩টি জেলা বাদে বাকি জেলাগুলোর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে (https://dpe.teletalk.com.bd এবং www.dpe.gov.bd) আবেদন করতে পারবেন।


