নির্ভীক বাংলাদেশের হারানোর কিছু নেই: সাকিব

মাগুরানিউজ.কমঃ 

sakib-1426587225

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ২০০৭ আসরের ন্যায় এবারো ভারতকে হারাতে বাংলাদেশকে নির্ভিক ক্রিকেট খেলতে হবে। কোয়ার্টার ফাইনালে থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে দিতে হবে। বাংলাদেশের হারানোর কিছু নেই।

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বৃহৎ অর্জন ছিল ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় লাভ করা। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের গুরুত্বপূর্ণ ৫৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখেই ভারতের ১৯১ রানকে টপকে গিয়েছিল।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিতব্য চলমান বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে নিজেদের সাফল্যকে আরো দীর্ঘায়িত করতে চায় গ্রুপ পর্বের ছয় ম্যাচের সব ক’টিতেই জয় পাওয়া ভারত। একই সঙ্গে অল এশিয়ান ম্যাচে পার্শ্ববর্তী দেশটির বিপক্ষে নিজেদের প্রাধান্যকেও নিশ্চিত করতে চায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
অনেকের মতেই ভারতের বিপক্ষে এ ম্যাচে প্রথমবারের মত বিশ্বকাপে ওঠা বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশাবাদী নন। তবে সাকিব জানান, গ্রুপ পর্বে তিনটি জয়ের পর দল প্রচন্ড আত্মবিশ্বাসী এবং একটি মাত্র ম্যাচে যে কোনো কিছুই সম্ভব।
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমি মনে করছি আমরা নির্ভিক (আট বছর আগে বাংলাদেশ যখন ভারতকে পরাজিত করেছিল) ক্রিকেট খেলেছিলাম এবং আমরা সবাই আবারো সে ধরনের ক্রিকেট খেলতে চাই। এই বিশ্বকাপে এ পর্যন্ত আমরা সেটা করে আসছি বলে আমি মনে করি। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যেটা করেছি ঠিক সেটা করতে পারলে আমাদের খুব ভাল একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি।
এটা নির্ভর করছে ঐ দিনটির উপড়। শুরুটা আমাদের ভাল করা দরকার। যেভাবেই হোক শুরুটা ভাল করতে পারলে এবং মোমেন্টামটা ধরে রাখতে পারলে যে কিছুই সম্ভব।
এ পর্যন্ত ২৮টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের কাছে ভারত মাত্র তিনটিতে পরাজিত হয়েছে এবং মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের মত বিশ্ব ক্রিকেটের বড় তারাকারা রয়েছেন ভারতীয় দলে।
সাকিব বলেন, ভারতীয় দলটি খুবই ভাল এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন। তাদের দলে বিশ্বমানের কিছু খেলোয়াড় রয়েছে। তবে এই বিশ্বকাপে আমরা ভাল করে আসছি, আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে এবং আমরা এ ম্যাচের জন্য প্রস্তুত।
অবশ্যই কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে ভারত ভাল দল তাতে কারো সন্দেহ নেই। তবে এটা একটি দিন ও একটি ম্যাচের বিষয় দিনটি আমাদের জন্য ভাল হলে তাদের জন্য খারাপ হতে পারে, যা কেউ জানে না।
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
সাকিব বলেন, আপনার কাছে সব সময়ই উপমহাদেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি। যেহেতু আমরা এখানে ভাল খেলছি তাই সঙ্গত কারণেই তাদের প্রত্যাশাটা আরো বেড়ে গেছে। কিন্তু আমাদের দরকার খেলার প্রতি মনোযোগী হওয়া এবং কিভাবে ভাল খেলতে পারি তার উপর, এটাই মুল বিষয় এবং সেটা করতে পারলে স্বাভাবিকভাবেই ফল আসবে। জয়-পরাজয় কোন বিষয় নয়। আমাদের সেরা ক্রিকেট খেলাটাই মূল বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: