নির্বিঘ্নে মাগুরা-১ উপনির্বাচন: চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

মাগুরানিউজ.কমঃ
1431788828
শূন্য মাগুরা-১ সংসদীয় আসনের উপনির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের প্রতিনিধি, রিটার্নিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক হওয়ার কথা।
 
উপনির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলার বৈঠকে আলোচনার জন্য ৬টি এজেন্ডা ঠিক করে দিয়েছে কমিশন। এগুলো হচ্ছে—প্রাক নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে করণীয় নির্ধারণ, সন্ত্রাসী, মাস্তান ও চাঁদাবাজদের গ্রেপ্তার এবং তাদের দৌরাত্ম রোধে ব্যবস্থা, বিভিন্ন নির্বাচনী কার্যক্রম গ্রহণ এবং নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও সংরক্ষণের নিরাপত্তা বিধান, নির্বাচনী আইন এবং আচরণ বিধিসহ বিভিন্ন নির্দেশনা সুষ্ঠুভাবে পরিপালনের পরিবেশ সুগম করা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা-বিষয়ক কর্ম-পরিকল্পনা গ্রহণ।
 
ইসি সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশপ্রধান, বিজিবি প্রধান, র্যাব প্রধান, আনসার-ভিডিপি, মাগুরার ডিসি ও এসপিসহ শীর্ষ কর্মকর্তারা।
আগামী ৩০ মে অনুষ্ঠেয় ভোটগ্রহণ উপলক্ষে চার স্তরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্রায় ২ হাজারের বেশি বিভিন্ন বাহিনীর র্ফোস। উপনির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ বিবেচনায় একটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ উপনির্বাচনে  প্রায় ২ হাজার নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হবে ইসিকে।
গত ২০ এপ্রিল শূন্য মাগুরা-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ৯ মার্চ মারা যান ক্ষমতসীন আওয়ামী লীগ সরকারের প্রবীণ রাজনীতিবিদ ও দশম জাতীয় সংসদের এমপি সিরাজুল আকবর। তার মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ মে নির্বাচন হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন সমর্থিত আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: