নিত্যপণ্যের মূল্যতালিকা না টাঙালে লাইসেন্স বাতিল

140619-nittoponno_350_228মাগুরানিউজ.কমঃ বাজারের প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সহজে দর্শনীয় স্থানে টাঙিয়ে রাখার এবং পণ্য কেনা-বেচার সময় পাকা রশিদ সরবরাহের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকাসহ সারা দেশে এ নির্দেশনা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকসী জানান। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পণ্য নির্ধারিত খুচরা মূল্যে বিক্রি করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং প্রতিটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম এসব মূল্যতালিকা নিয়মিত তদারক করবে। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারের এই নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ লাইসেন্স/নিবন্ধন সাময়িকভাবে বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করা হবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী; বিশেষ করে আদা, ছোলা, ডাল, ডাবলির মজুত, সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় এসব পণ্যের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি সভা করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) ড. রুহুল আমীন সরকার, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ান জাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা, আমদানিকারক খন্দকার বাবুল, শ্যামবাজার বণিক সমিতির হাজি মো. মাজেদ, কাওরান বাজার বণিক সমিতির হাজি আব্দুল মান্নান, চট্টগ্রামের খাতুনগঞ্জ বণিক সমিতির প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংক, টেরিফ কমিশন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: