আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
নিজ এলাকা মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের বাগদীপাড়ার পূজামন্ডপ ঘুরে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে সেখানে যান। সেখানে তিনি বাগদীপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বীরেন রায়সহ সকলের সাথে কথা বলে সামগ্রিক বিষয়ে খৌঁজ খবর নেন। তিনি সকল পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। সেখানে তিনি মিষ্টি খান এবং আদিবাসীদের সাথে ফটোসেশানে অংশ নেন । সকলের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি স্থানীয় যানবাহণ ইঞ্জিনের ভ্যানে চড়ে নিজের পৈতৃক ভিটা চৌগাছী গ্রামে চলে যান। এর আগে তিনি এলাকাবাসীর সাথে স্থানীয় সাচিলাপুর বাজারের ঐতিহ্যবাহী নারদের চায়ের দোকানের দুধ চা খান।
তিনি আদিবাসীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

