মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, ওই শিক্ষক বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই নিয়মিত স্কুলে থাকেন না। সরকারি নিয়ম অনুযায়ী বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্কুল খোলা রাখার কথা। কিন্তু তিনি দুপুর ২টার পর ছাত্র ছাত্রীদের তার খেয়ালখুশি মত ছুটি দিয়ে দেন।
নিয়মনীতি উপেক্ষা করে তিনি উপজেলার যে স্কুলে যোগ দান করেছেন সেই স্কুলেই এ ধরনের ঘটনা একাধিক ঘটিয়েছেন বলে অভিযোগও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান। শিক্ষক সোলায়মান যে বিদ্যালয়ে যোগ দান করেন সেই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিস তার নামে একাধিকবার শোকজ করেছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি লাল মিয়া জানান, তিনি বিষয়টি জানেন না, তবে স্কুলে গিয়ে শুনেছেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসানুজ্জামান বলেন, আমি শালিখায় যোগদান করার পর থেকে শুনে আসছি শিক্ষক সোলায়মানের অনিয়মের কথা। অনেকেই সমলোচনা করেন আমি বিশ্বাস করতাম না। কিন্তু গত শনিবার দুপুর ২টা ২০ মিনিটে আমি কৃষ্ণপুর বিদ্যালয়ে গিয়ে দেখি বিদ্যালয় বন্ধ কোন ছাত্র-ছাত্রী নেই। আমি আগুরা ফিরে এসে তাকে শোকজ করি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সোলায়মান হোসেন বলেন, ঘটনা সবই মিথ্যা আমি কখনও স্কুল ফাঁকি দিইনি।

