নিজেদের সার্টিফিকেট সমুদ্রে ভাসিয়ে দিল ছাত্ররা

মাগুরানিউজ.কমঃ 

নিজেদের সার্টিফিকেট সমুদ্রে ভাসিয়ে দিল গাজার ছাত্ররা

রোববার সমুদ্রে সার্টিফিকেট ভাসিয়ে দেয়া এক ছাত্র বলেছে, “আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ মানবাধিকার পরিষদের মানবতাবোধের ওপর আস্থা হারিয়ে ফেলেছি।” আরেক ছাত্রী বলেছে, সে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু অবরোদের কারণে গাজা থেকে বের হতে পারছে না এবং লেখপাড়াও অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বহুসংখ্যক ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা নিতে না পেরে নিজেদের সার্টিফিকেট সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি মিশর গাজার রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ায় তারা বহির্বিশ্বের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারে না: ফলে তারা কোনো রকম উচ্চশিক্ষা নিতে পারছে না। অবরুদ্ধ এ অবস্থার প্রতিবাদে তারা তাদের মাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের সার্টিফিকেট সমুদ্রে ভাসিয়ে দিয়েছে।

এ অবস্থায় গাজার শিক্ষার্থীরা আন্তর্জাতিক সমাজ বিশেষ করে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি-কে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছে।

গাজা যুদ্ধের পর রাফাহ এবং অন্য ক্রসিং প্রয়েন্টগুলো খুলে দেয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ইসরাইল ও মিশর তা করে নি। এ কারণে অন্তত ২৫,০০০ রোগী ও শিক্ষার্থী গাজা থেকে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। রাফাহ ক্রসিং বন্ধ রাখায় অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, মিশর সরকার ইসরাইলের হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কাজ করছে।-রেতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: