নাক ডাকার সমস্যা! পড়ুন আর বন্ধ করুন নাক ডাকা

মাগুরানিউজ.কমঃ

0,,6497302_7,00

নাক ডাকার কারণে আর অশান্তি নয় সংসারে!

স্বামী, স্ত্রী একে অপরের নাক ডাকার কারণে সারারাত ঘুমোতে পারেন না – এটা নতুন কথা নয়৷ এ নিয়ে সংসারে হয় অশান্তি৷ পশ্চিমা বিশ্বে তো এ কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে থাকে৷ নাক ডাকার কারণ, প্রতিকার বিষয়ে কিছু তথ্য পাবেন এখানে৷

নাক ডাকার কারণ

শ্বাস-প্রশ্বাসের জন্য যে নালি থাকে, সেটা শুরু হওয়ার কারণে সাধারণত মানুষ নাক ডাকে৷ নালিটি সংকীর্ণ হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা ক্ষতিকর নয়৷ হালকাভাবে নাকা ডাকা মানে ভালো ঘুম হওয়ার লক্ষ্যণ বলেই ধরে নেওয়া হয়৷ এক্ষেত্রে ঘুমের ‘পজিশন’ পরিবর্তন করা বা একটু নড়েচড়ে শুলেই অনেক সময় নাক ডাকা বন্ধ হয়ে যায়৷

সাধারণ নাক ডাকা

সর্দি-কাশি, ঠান্ডা লাগা, অ্যালার্জি, নাকে সাইনাসের সমস্যা কিংবা মুখের তালু, ছোট চোয়াল বা অতিরিক্ত ওজন – ইত্যাদি কারণেও মানুষ নাক ডাকতে পারে৷ তাই নাক ডাকা দূর করতে প্রথমেই স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতনতা প্রয়োজন, অর্থাৎ খাওয়া-দাওয়া কিছুটা কমিয়ে ওজন আয়ত্বে রাখা, অ্যালার্জি, সর্দি বা ঠান্ডা লাগা নিয়ে কিছুটা সতর্ক হওয়া খুবই দরকারি৷

ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বিপজ্জনক

নাক ডাকা তখনই বিপজ্জনক হয়ে ওঠে, যখন ঘুমের মধ্যে ‘স্লিপ অ্যাপনিয়া’ হয়, অর্থাৎ দম বন্ধ হয়ে আসে৷ আসলে সব স্লিপ অ্যাপনিয়াই নাক-ডাকা, তবে সব নাক-ডাকা স্লিপ অ্যাপনিয়া নয়৷ এ অসুখ হলে বিকট শব্দ করে ডাক ডাকেন অনেকে৷ সমীক্ষায় দেখা গেছে, এ সমস্যায় যাঁরা ভোগেন তাঁদের উচ্চরক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়৷ এক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া অত্যাবশ্যক৷

রেকর্ড করা

একজন নাক ডাকেন আর একজন জেগে জেগে শুধু শুয়ে থাকেন –এরকম ঘটনা মোটেই নতুন নয়! যাঁরা নাক ডাকেন তাঁদের অনেকেই বিষয়টাকে যেমন গুরুত্ব দেন না, তেমনি বিশ্বাসও করেন না যে তাঁরা যে তাঁরা সত্যিই নাকের থেকে অমন বিকট শব্দ করেন৷ কেউ আবার উপায়ান্তর না দেখে সঙ্গীকে শোনানোর জন্য তাঁর নাক ডাকার শব্দ ‘রেকর্ড’ করে রাখেন৷

সহযোগিতা

কেউ নিয়মিত নাক ডাকলে, তাতে বেশি ভোগেন তাঁদের সঙ্গীরা৷ কাজেই নাক ডাকা কমাতে বা একেবারে বন্ধ করতে দু’জনেরই সহযোগিতা প্রয়োজন৷ কোলনের ‘ইন্টারনিস্ট’ ডা. ক্লাউস ইয়োর্গেন স্ল্যুটার-এর মতে, ‘‘সুস্থ থেকে, অর্থাৎ নাক ডাকা বন্ধ করে সংসারে শান্তি বজায় রাখতে চাইলে নিজেরা সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন, শরীরের ওজনের দিকে লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷’’

মুখ খুলে ঘুমানো

বিকট শব্দে নাক ডাকলে ঘুমের মান ভালো হয় না৷ ফলে দিনে ক্লান্তি, ‘নার্ভাসনেস’ এবং মনোযোগে ব্যাঘাত ঘটে থাকে৷ মেজাজ বিগড়ে যায়, যার প্রভাব পরে কাজ-কর্মেও৷ তাই রাতে একটি বিশেষ ব্যান্ডেজ বেঁধে মুখ খানিকটা খুলে ঘুমালে উপকার হয়৷ এছাড়া চোয়াল, তালুকে ঠিক ‘পজিশনে’ রেখে নিঃশ্বাস নিলে সমস্যার অনেকটা সমাধান করা সম্ভব৷ এর জন্য নানা ব্যবস্থা থাকলেও, নাক, কান, গলার বিশেষজ্ঞ বা ইএনটি-র পরামর্শ নেওয়া প্রয়োজন৷

‘অ্যান্টি’ নাক ডাকা মেশিন

নাক ডাকা বন্ধ করার জন্য রয়েছে ‘অ্যান্টি’ নাক ডাকা মেশিনও৷ কে কতক্ষণ নাক ডাকেন এবং সেটা কতটা বিপজ্জনক – তা জানা বা পরীক্ষার জন্য জার্মানি এবং উন্নত বিশ্বে রয়েছে বিশেষ যন্ত্রপাতি৷ নাক, কান এবং গলা বিশেষজ্ঞ আঙ্গেলিকা স্প্যুর্ট বলেন, এই পরীক্ষাগুলোর জন্য রয়েছে বিশেষ ক্লিনিক, যেখানে কমপক্ষে একরাত থাকতে হয় এবং প্রয়োজনে অপারেশনের মাধ্যমেও এ সমস্যার সমাধান করা সম্ভব৷

নাক ডাকা বিষয়ক মিউজিয়াম

জার্মানির হিল্ডেসহাইম শহরে রয়েছে নাক ডাকা বিষয়ক একটি মিউজিয়াম রয়েছে৷ সেখানে একটি প্রদর্শনীতে ২০০ রকমের নাক ডাকার নমুনা দেখানো হয়েছে৷ জাদুঘরটিতে কয়েক শতকের নাক ডাকার শব্দ শোনা থেকে মুক্তি পাওয়ায় নানান উপায় স্থান পেয়েছে৷ এই মিউজিয়ামটি সপ্তাহে তিনদিন খোলা থাকে৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: