নাইট উপাধি পেলেন শিল্পী শাহাবুদ্দিন

মাগুরানিউজ.কমঃ

imagesফ্রান্সের সম্মানজনক নাইট উপাধি পেয়েছেন প্যারিসে বসবাসরত বাংলাদেশি স্বনামখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন দেশবরেণ্যে এ শিল্পী।

বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে ১৯৬৭ সালে বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ২০১১ সালে মুকাভিনয় শিল্পী পার্থ প্রতীম আচার্য এ উপাধি লাভ করেন। 

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে। মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন শিল্পী শাহাবুদ্দিন। তার ক্যানভাসে মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তিমত্তা ও উদ্দাম গতিশীল অগ্রযাত্রা রূপায়িত হয়েছে। 

শিল্পী শাহাবুদ্দীন দেশে-বিদেশে শিল্পকর্মের জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন। ২০০০ সালে লাভ করেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। তিনি ১৯৭৪ সাল থেকে প্যারিসে বসবাস করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: