ধর্ষনের শিকার এক কিশোরী সদর হাসপাতালে ভর্তি

মাগুরানিউজ.কমঃ 

542632_430396183693424_66130384_nমাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের সানবান্ধা মহেশপুর গ্রামে সোমবার রাতে ১৫ বছর বয়সের এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী আমজাদ ফকিরের পুত্র হান্নান ফকির (২৫) ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধর্ষনের শিকার মেয়েটির পরিবারের সদস্যরা দাবি করেছে।

হাসপাতালে চিকিৎসারত ভূক্তভোগী কিশোরী ও তার মা অভিযোগ করে বলেন, সোমবার রাত অনুমান ১২ টার দিকে তার কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্ব থেকে ওৎপেতে বসে থাকা একই গ্রামের প্রতিবেশী আমজাদ ফকিরের পুত্র হান্নান ফকিরের নেতৃত্বে ৩-৪ জন যুবক তার মুখ বেঁধে বাড়ির পার্শ¦বর্তি একটি গভীর জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষন করে ফেলে রেখে যায়। ঘরে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন এলাকাবাসীর সহযোগিতায় তাকে খুঁজতে থাকে।

অনেক খুঁজাখুঁজির একপর্যায়ে মুখ বাঁধা অবস্থায় ওই বাগানের এক কোনে অসুস্থ্য অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঐ সময় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার অমর প্রসাদ জানান, ধর্ষনের অভিযোগে অসুস্থ অবস্থায় মেয়েটিকে ভর্তি করে গাইনী বিভাগে পাঠানো হয়েছে। ডাক্তারী পরিক্ষার পর ধর্ষনের বিষয়টি পরিস্কার ভাবে বলা যাবে। এ বিষয়ে শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস আই শরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি বা ঘটনা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না । তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: