ধর্ম ও নৈতিক শিক্ষায় এগিয়েছে বাংলাদেশের শিশুরা

মাগুরানিউজ.কমঃ

ADFSD-1419911072 (1)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে এবছর বিষয়ভিত্তিক দিক থেকে ধর্ম ও নৈতিক শিক্ষায় পাসের হার বেশি। এ বিষয়টিতে ২৬ লাখ ৮২ হাজার ৫০৯ জন ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছে। এ বিষয়ে পাসের হার  ৯৯ দশমিক ৯৫ ভাগ।

২০১৪ সালে সারা দেশ ও বহি:বাংলাদেশে একযোগে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রতি বিষয়ে ১০০ নম্বর করে ছয়টি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০০। বিদেশের ১১ টি কেন্দ্রসহ মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছয় হাজার ৭৯১টি।

প্রকাশিত বিষয়ভিত্তিক ফলাফলে দেখা গেছে,  বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।

এ বছর ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ২৬ লাখ ৮২ হাজার ৫০৯ জন পাস করে বিষয়ভিত্তিক পরীক্ষায় প্রথম স্থানে রয়েছে। শতকরা হিসেবে এর হার ৯৯ দশমিক ৯৫ ভাগ। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এ বিষয়েটিতে মোট ২৬ লাখ ৭৯ হাজার ৫২৬ জন পাস করেছে। শতকারা হিসেবে যা ৯৯ দশমিক ৮৪ শতাংশ। এ ছাড়া প্রাথমিক বিজ্ঞানে ৯৯ দশমিক ৮২ শতাংশ, বাংলায় ৯৯ দশমিক ৫২ শতাংশ, গণিতে ৯৮ দশমিক ৯১ শতাংশ, ইংরেজিতে ৯৮ দশমিক ৮৯ শতাংশ  ছাত্র-ছাত্রী পাস করায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, এ বছর সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মোট ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৯২ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ১২ লাখ ৯৭৬ জন ছাত্র ও ১৪ লাখ ২৭ হাজার ২০৭ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ২লাখ ২৪ হাজার ৪১১ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: