দিল্লিতে ওবামা, ‘গার্ড অব অনার’ অনুষ্ঠানে এ কি করলো কুকুর!

মাগুরানিউজ.কমঃ 

1555286_10153077968092700_3669462884631567499_n

তিনদিনের ভারত সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গার্ড অব অনার দেওয়ার ব্যবস্থা হয় রাষ্ট্রপতি ভবনে। তার এ আগমন উপলক্ষে দিল্লিকে একপ্রকার দুর্জেয় দূর্গেই পরিণত করেছে সরকার। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতির নিরাপত্তার প্রশ্ন বলে কথা!

10934029_10153077968617700_1290857981354175283_n

কিন্তু খোদ রাষ্ট্রপতি ভবনেই ঘটলো এক লঙ্কা কান্ড। ওবামাকে ‘গার্ড অব অনার’ দিতে যখন তিন বাহিনীর চৌকষ সেনারা প্রস্তুত সারিবদ্ধভাবে, ঠিক তখনই ঘটে গেল ঘটনাটা। কোত্থেকে এক কুকুর এসে হাজির। শুধু তাই না, ওবামার প্যারেড পরিদর্শনের জন্য বিছানো লাল গালিচার ওপর দিয়ে গেল দৌড়ে।

এ বিষয়ে কে বা কারা দায়ী অথবা কার অবহেলার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এখন পর্যন্ত তা জানা যায়নি। এমনকি এবিষয়ে সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে তিন দিনের সফরে দিল্লি এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট, যিনি প্রজাতন্ত্র দিবসে প্যারেড পরিদর্শন করবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: