দণ্ড দিচ্ছেন সাকিব আল হাসান!

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ চলাকালে কাউকে না বলে ড্রেসিং রুম ত্যাগ করে গ্যালারিতে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, উত্তেজিত হয়ে আমি সেদিন ড্রেসিং রুম ছেড়ে ভিআইপি গ্যালরিতে স্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম।


140621-shakibমাগুরানিউজ.কম: বাংলাদেশ ভারত সিরিজের প্রথম ওয়ানডের বৃষ্টিবিঘ্নিত ম্যাচের মাঝখানে স্ত্রী উম্মে আহম্মেদ শিশিরকে টিজ করায় কয়েক বখাটেকে পিটিয়ে এবার নিজেই দণ্ড ভোগ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে তা মারধরের জন্য নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রীতি ভঙ্গ করে।বৃষ্টিতে খেলা বন্ধ হলে ওই রাতে ভিভিআইপি বক্সে স্ত্রীর নালিশ শুনে বখাটেদের উত্তম-মধ্যম দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার।
বিষয়টি অনেকের বাহবা পেলেও বিসিবির নেক নজর মেলেনি। বরং রীতিভঙ্গের দায়ে এবার সাকিব আল হাসান নিজেই পড়েছেন বিপাকে। এরই মধ্যে বিসিবি শুনানি নিয়েছে। রায় শিগগিরই।
ম্যাচ চলাকালে ড্রেসিং রুম ছেড়ে বাইরে যাওয়া টিম রুলে মানা। এ অপরাধে সাকিবকে শুনানির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেকে পাঠায় আজ শনিবার। শুনানিতে উপিস্থিত ছিলেন বিসিবির পরিচালক আকরাম খান, জালাল ইউনুস এবং সিইও নিজামুদ্দিন আহম্মেদ চৌধুরী।খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

শুনানিতে সাকিব অবশ্য নিজের অবস্থান ব্যাখ্যা করেন। এবং তিনি শিশিরকে উত্যক্তকারীদের শাস্তিও দাবি করেন।

এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে সাকিব নিজে বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেছেন। মামলায় বখাটেদের গ্রেফতার হওয়ার পর এখন জামিনে রয়েছেন।

প্রসঙ্গে সাকিব  বলেন, এই ধরণের ঘটনা কখনই প্রত্যাশিত নয়। 

বখাটেদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দেশের সবার প্রিয় এই অলরাউন্ডার বলেন, এই ধরণের ঘটনায় অবশ্যই ন্যায় বিচার হওয়া দরকার। মামলাটি বিচারাধীন এবং আইনি লড়াই চলবে। ন্যায় বিচার হলে একটা দৃষ্টান্ত তৈরি হবে।  

ম্যাচ চলাকালে ড্রেসিং রুমের বাইরে যাওয়ায় বিসিবির শুনানি প্রসঙ্গে সাকিব জানান, সেটা ভুল ছিল, ম্যাচ চলাকালে এমনটি করা অবশ্যই উচিত নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: