থাইল্যান্ডে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক,মাগুরানিউজ.কম: 

thailand_pr_sm_144045661থাই জান্তা প্রধান প্রাউত চ্যান-ওচা (৬০) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের ভোটে তিনি নির্বাচিত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার সকালে পার্লামেন্টের ১৯৭ সদস্যের ভোটে তিনি নির্বাচিত হন। শিগগিরই তিনি নতুন মন্ত্রীসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে পেউ থাই পার্টিসহ রাজনৈতিক দলগুলো চলমান সংকট নিরসনে ব্যর্থ হওয়ায় গত ২০ মে থাইল্যান্ডে মার্শাল ল’ (সামরিক আইন) জারি করে সেনাবাহিনী। সে সময় থেকে দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

মাশাল ল’ জারির পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান প্রাউত চ্যান-ওচা বলেন, “শান্তি ও আইনের শাসন ধরে রাখতে মার্শাল ল’ জারি করা হলো, তবে এটা কোনো ধরনের ‘অভ্যুত্থান নয়’।”

ক্ষমতার অপব্যবহারের দায়ে আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ইংলাক তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে দুর্নীতির দায় থেকে বাঁচাতে এবং তার পরামর্শে রাষ্ট্র চালাচ্ছেন অভিযোগ করে গত অক্টোবর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু করে সাবেক উপ-প্রধানমন্ত্রী সুথেপ থাউগসুবানের নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দাবির মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইংলাক। কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে প্রধান বিরোধী দল অভিজিৎ ভেজাজিভার নেতৃত্বাধীন ডেমোক্রেট পার্টিও নির্বাচন বর্জন করে।

নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণে গত ১৪ মে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ নিয়ে বৈঠকে বসার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা স্থগিত করা হয়।

২০১৫ সালের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: