তীব্র দাবদাহে অস্থির মাগুরা, দুপুরে জনমানবশূন্য রাস্তাঘাট

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_4rt267031593851699161_n

মাগুরাতে তীব্র দাবদাহ চলছে গত কয়েক দিন ধরে। শরীরের চামড়া পুড়ে যাওয়া গরমের তীব্রতায় অনেকটা অস্থির হয়ে উঠেছে জীবনযাপন।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবমতে, গত দুই দিনে মাগুরার তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে। সূর্য যেন আগুন ঝরাচ্ছে।  অনাবৃষ্টি এবং নগরীতে গাছপালার সংখ্যা কমে যাওয়ায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিং তেমন একটা না থাকায় ঘরের ভেতর থাকা সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে থাকলেও বাইরে মাঠেঘাটে কাজ করার মানুষের অবস্থা অনেকটা দুর্বিষহ।

দুপুরের পর এই তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা কম হওয়ায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। শরীর জ্বালানো গরম আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

এদিকে তীব্র গরমে মাঠেঘাটে কর্মরত সাধারণ দিনমজুর শ্রেণির মানুষের কষ্ট আর দুর্ভোগের অন্ত নেই। শরীর পুড়ে যাওয়া গরম সহ্য করে তারা মাঠে কাজ করছেন। বিশেষ করে শহরের রিকশাচালক, বিভিন্ন নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক, সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকদের অসহায় আর দুর্ভোগ অনেকটা ভয়াবহ রূপ নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: