মাগুরানিউজ.কমঃ
পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর এতে করে টানা তিন টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন চট্রগ্রামের এ ব্যাটসম্যান।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি। টানা তৃতীয় সেঞ্চুরির আশা জাগিয়েও ৬৪ রানেই থামতে হয় টাইগার বিস্ফোরক ওপেনার তামিম ইকবালকে।
তবে ওয়ানডেতে না হলেও টেস্টে ঠিকই টানা তৃতীয় সেঞ্চুরী তুলে নিলেন তিনি।
এর আগেও একবার এ গৌরব ছোঁয়ার দোর-গোড়া পৌছেছিলেন তিনি। তবে সেবার আর হয়ে ওঠেনি।
২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস ও ম্যানচেষ্টার সফরে টানা দুই সেঞ্চুরি করেছিলেন তিনি
– See more at: https://channelionline.com/news/details/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a#sthash.1OLB0BLy.dpuf


