তাঁরা আসবে চুপি চুপি…

মাগুরানিউজ.কমঃ

10259878_311646662358532_2346397486787668817_n

আজ ১৪ই ডিসেম্বর। প্রতি বছর এই দিনটি এলে, যখন বিজয় দিবস কাছে চলে আসে, কেবলই মনে পড়ে তাদের কথা, তাদের জন্য কষ্ট হয়, ১৯৭১ সালের এই সময়টার একটু আগে যাদের আত্মীয়-স্বজনকে রাতের আঁধারে প্রিয়জনের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে, স্বাধীনতা আসার পরেও যারা আর ফিরে আসেনি তাঁদের প্রিয়জনের কাছে।

হয়তো মেয়েটির বয়স ছিল নয়। সে পথ চেয়ে বসে ছিল তার ভাইয়ের।ভাই আসবে, তার জন্য কিনে আনবে লাল টুকটুকে লেইস ফিতা, পতাকার লালের চেয়ে টকটকে হবে তা।

হয়তো ছেলেটির বয়স ছিল সাত। সে পথ চেয়ে বসে ছিল তার বাবা আসবে ফিরে, তাকে কিনে দেবে একটা খেলনা যুদ্ধবিমান, যা কড়কড় করে উড়ে যাবে শত্রুর আকাশে, শত্রুর বিমান ধ্বংস করে ফিরে আসবে দিগ্বিজয়ী বীরের মতো।

হয়তো ছেলেটির বয়স ছিলো ১৯। কাল রাতেই সে বাড়িতে এসেছিল, মাত্র একটি রাতের জন্য, অপারেশনের পর অপারেশন চালিয়ে ক্লান্ত। মা তাহাজ্জুত এর নামায পড়ে আর ঘুমাননি, ছেলের জন্য শীতের পিঠা তৈরি করবেন বলে। তখনই তাকে ওরা ধরে নিয়ে গেল। মা পিঠে তৈরি করে অপেক্ষায় থাকেন। ছেলে আর ফিরে আসে না। ফিরে আসেনি এখনও, আর কোনদিন।

কত কষ্ট সেই মেয়েটির, সেই ছেলেটির কিংবা সেই মায়ের বুকে! সেটা কি অনুধাবন করা সম্ভব? হয়তো, অথবা হয়তো না।

আজও প্রতীক্ষায় থাকি। তাঁরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেল প্রাণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: