মাগুরানিউজ.কমঃ
চলমান অবরোধের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল আহ্বান করা হয়।
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তবে দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।


