মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌছেছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার সকাল ৯টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন কোহলি-ধাওয়ানরা।
বিমানবন্দর থেকে ভারতীয় টিম সরাসরি যাবে হোটেল সোনারগাঁওয়ে। আজ বিকেলেই অনুশীলনে নেমে পড়বেন বিরাট কোহলিরা। এদিন মিরপুরে ও আগামীকাল ফতুল্লায় অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা। তবে আগামীকালও বাংলাদেশের অনুশীলনের পর ভারত দুপুর আড়াইটায় অনুশীলন করবে।
বিশ্বকাপের ম্যাচের পর ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের কাছে আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে। প্রথমে দলের প্রধান খেলোয়াড়দের বাদ দিয়েই বাংলাদেশে আসতে চেয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত রীতিমতো বড় ধরনের পরিকল্পনা ও শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে আসলো তারা।
সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন ফতুল্লায়। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।


