মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান তাদের খেলোয়াড়দের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে ১১ মে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর স্টেডিয়ামে।
পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন আজহার আলী। টেস্টের দলের নেতৃত্বে আছেন মিসবাহ-উল হক। আর টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি।


