মাগুরানিউজ.কমঃ
বিবিআইএন’র মৈত্রী মোটর র্যালি মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালীতে পৌঁছায়।
দুপুরে র্যালিটি মাগুরা শহরে পৌঁছানোর আগেই পারনান্দুয়ালীর মাগুরা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য ঢোকে। এ সময় ডিজেলে চলা বহরের ৯টি গাড়িতে ভুল করে অকটেন দেওয়া হয়। পরে বিষয়টি টের পেয়ে ৯টি গাড়ি থেকেই অকটেন বের করা হয়। এতে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়। এসময় ফিলিং স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

