ডা. এম এস আকবরের মৃত্যুতে মাগুরানিউজের শোক

মাগুরানিউজ.কমঃ 

1GHGgfhftgh

মাগুরা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. এম এস আকবরের মৃত্যুতে মাগুরানিউজ পরিবার শোক প্রকাশ করেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডা. এম এস আকবর ইন্তেকাল করেন।

শোক বিবৃতিতে মাগুরানিউজ সম্পাদক রাজীব মিত্র জয় বলেন, ডা. এম এস আকবরের মৃত্যূতে মাগুরাবাসী একজন নিবেদিতপ্রাণ প্রবীণ নেতাকে হারালো।

মাগুরাবাসী এই খ্যতিমান শিশু চিকিৎসক নেতার অবদান আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

তার দীর্ঘ কর্মময় জীবনে প্রফেসর ডা. এম এস আকবর ঢাকা শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রথিতযশা এ চিকিৎসক রাজনীতিতেও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার পবিত্র ও ত্যাগী কর্মময় জীবন ও নেতৃত্ব রাজনীতি ও দেশসেবায় অনন্য উদাহরণ হয়ে থাকবে, বলেন মাগুরানিউজ সম্পাদক।

তিনি বলেন, চারবার এমপি হবার পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সম্প্রতি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ডাঃ এম এস আকবরের নির্বাচিত হওয়া তার প্রতি মানুষের অকুুন্ঠ ভালোবাসা ও শ্রদ্ধারই পরিচয়।

বিবৃতিতে মাগুরানিউজ পরিবার মরহুম অধ্যাপক ডা. মুহাম্মদ সিরাজুল আকবরের আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: