ডা. আকবরের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, শোকের ছায়া সংসদে

 

মাগুরানিউজ.কমঃ 

image_197053.kofin1 (1)

BPS_7342

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের কফিনে পুষ্পস্তবক করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি প্রফেসর আকবরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর প্রফেসর আকবরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ কফিনের পাশে নিরবে দাঁড়িয়ে থাকেন।

সিরাজুল আকবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন।

দলের সিনিয়র নেতা ও সংসদ সদস্যদের নিয়ে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা কফিনে অপর পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব প্রফেসর আকবরের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বর্তমানে লন্ডনে অবস্থান করায় স্পিকারের পক্ষ থেকে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ এ এস এম ফিরোজ ও জাতীয় সংসদের হুইপবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা আবৃত কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিরিয়ার মোশারফ হোসেন,বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজুদ্দিন প্রামানিক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন, বাংলাদেশে ব্যাংকের গভর্ণর ড.আতিউর রহমান,আওয়মী লীগের যুগ্ম-সম্পাদক

মাহবুব-উল আলম হানিফ এবং অন্যান্য সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে বাদ আসর দক্ষিণ প্লাজায় প্রফেসর সিরাজুল আকবরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মন্ত্রীবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা এবং জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক লোক জানাজায় শরিক হন।

পরে দোয়া মোনাজাতে মরহুমের আত্মার শান্তি ও মুক্তি কামনা করা হয়। জাতীয় সংসদ ভবন মসজিদের পেশ ইমাম মোনাজাত পরিচালনা করেন।

এর আগে চিফ হুইপ এ এস এম ফিরোজ ও প্রধানমন্ত্রীর সহকারি ব্যক্তিগত সচিব-২ সাইফুজ্জামান শেখর মরহুম প্রফেসর সিরাজুল আকবরের জীবন ও কর্ম তুলে ধরেন।

প্রফেসর আকবর বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ এবং মাগুরা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ছিলেন।

গতরাতে রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

তিনি মাগুরা-১ আসন থেক চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: