ট্রফি দিলেন প্রধানমন্ত্রী, কাল গণভবনে মধ্যাহ্নভোজ

মাগুরানিউজ.কমঃ 

11140023_902972623102223_4849262616538027510_n

পাকিস্তানের ইনিংস চলাকালেই গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন তিনি। মুস্তাফিজুর, তাসকিনদের উইকেট পাওয়ার আনন্দে হাতে তালি দিয়েছেন। পাকিস্তানকে ১৪১ রানে বেধে ফেলার পরও গ্যালারি ছেড়ে যাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বসে ছিলেন এবং বাংলাদেশের পুরো ইনিংস উপভোগ করেছেন তিনি। তামিম যখন ছক্কা মেরে ইনিংসের সূচনা করলেন, তখনও দেখা গেছে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীকে। এরপর সৌম্য, তামিম কিংবা মুশফিক যখন আউট হয়ে গিয়েছিলেন, তখন দেখা গেছে বিমর্ষ প্রধানমন্ত্রীকে।

অবশেষে সাঈদ আজমলকে যখন সাকিব আল হাসান বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করে ফেললেন, তখন স্রেফ উঠে দাঁড়িয়ে গেলেন। বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে হাত তালি দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।

বিজয়মঞ্চেও দেখা গেলো তাকে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও দিলেন। মাশরাফিকে যখন উপস্থাপক কথা বলতে ডাকলেন, তখন তাকে জড়িয়ে অভিনন্দিত করলেন তিনি। এরপর প্রথমে বিজয়ী দলের অধিনায়ক মাশরাফির হাতে তুলে দিলেন টি২০ ট্রফি।

কিন্তু ট্রফি দেওয়া তখনও শেষ হয়নি। এরপর ঘোষক ঘোষণা করলেন, এবার মাশরাফির হাতে ওয়ানডে সিরিজের ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফি এলেন, ট্রফি নিলেন এবং পুরো দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে গেলেন ছবি তোলার জন্য।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানকে টানা চার ম্যাচে (ওডিআই এবং টি-২০ ম্যাচে) হারানোয় টাইগারদের আগামীকাল শনিবার দুপুরে গণভবনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: