মাগুরানিউজ.কমঃ
১৯৮৪ সাল থেকে এশিয়া কাপের যাত্রা শুরু। ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপের ১৩তম আসর। ২০১৬ সালে আবারও বসবে এশিয়া কাপ। কিন্তু ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে পরবর্তী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।
শুধুমাত্র ২০১৬ সালেই নয়, ২০২০ সালেও টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। তবে ২০১৮ ও ২০২২ সালে ওয়ানডে ফরম্যাটেই হবে এশিয়ার ক্রিকেটযুদ্ধ। শনিবার দুপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১২ ও ২০১৪ সালে টানা দুবার এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। পরবর্তী আসর কোথায় বসবে তা অবশ্য এখনো ঠিক হয়নি। প্রসঙ্গত, এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা চারবার করে এশিয়া কাপের আয়োজন করেছে।


