আজ বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-.
শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যের মান নিম্নমানের ও বেড়েছে প্যাকেজের দাম। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
তাদের অভিযোগ, আগে যেখানে সয়াবিন তেল দেয়া হতো, সেখানে এখন চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল দেয়া হচ্ছে। এ ছাড়া সাবান ও ডিটারজেন্টের মানও অনেক নিম্নমানের। একই সাথে একটি প্যাকেজের দাম ৪৭০ টাকা থেকে বেড়ে ৬৬৮ টাকা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, একই প্যাকেজের আওতায় সাবান, ডিটারজেন্ট পাউডার এবং চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল বিতরণ করা হচ্ছে। যার প্রস্তুতকারক কোম্পানি নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।
টিসিবি কার্ডধারী কয়েকজন সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্যাকেজের কোন পণ্যের মানই সন্তোষজনক নয়। সাবান দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না। ডিটারজেন্ট দিয়ে কাচলেও কাপড় সহজে পরিষ্কার হতে চায় না। ভোজ্যতেল রান্নায় ব্যবহার করলেও স্বাদ পাওয়া যায় না। আগে কম দামে ভালো মানের সয়াবিন তেল পাওয়া যেত। এখন বেশি দাম দিয়ে নিম্নমানের পণ্য নিতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার মেসার্স ভাই ভই ট্রেডার্সের মালিক মো: বাবলুর রহমান বলেন, টিসিবি থেকে যে যে পণ্য সরবরাহ করা হয়, সেটিই তারা বিক্রি করেন। পণ্যের মান বা দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই। নিম্নমানের পণ্য হওয়ায় অনেকে এ সকল পণ্য নিতে না চাওয়ায় আমরা পড়েছি চরম ভুগান্তিতে।
এ ব্যাপারে জানতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ঝিনাইদহ থেকে বিসিবির এ পণ্যগুলো সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে আমি তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

