টিউলিপ, রূপা ও রুশনারাকে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মাগুরানিউজ.কমঃ

988538_769225056528571_5442120423565444980_n

বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করায় বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি।

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী টেলিফোনে মাগুরানিউজ’কে বলেন, বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে পার্লামেন্ট সদস্য হিসেবে বাংলাদেশী প্রার্থীরা বিজয়লাভ করায় বৃটিশ-বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ডঃ শ্রী বীরেন শিকদার বৃটেনে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালনে বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলীর সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কনজারভেটিভ পার্টির প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট। রুপা হক পেয়েছেন ২২ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৭২৮ ভোট। রুশনারা আলী ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট।

এ ছাড়াও বৃটেনের শীর্ষ স্থানীয় একটি পত্রিকায় টিউলিপকে রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: