মাগুরানিউজ.কমঃ
টিম বিজেএমসিকে হারিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা তিন জয় পেয়েছে আবাহনী লিমিটেড। লিগের চার আসরের চ্যাম্পিয়নদের এবারের জয়টি ২-০ ব্যবধানের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার আবাহনীকে তিন পয়েন্ট এনে দেওয়া ম্যাচে শাহেদুল আলম শাহেদ ও বাতেন মজুমদার কমল একটি করে গোল করেন।
প্রথমার্ধেই দুই গোল তুলে নেয় আবাহনী। ৩৩তম মিনিটে শাহেদের গোলের চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কমল।
তিন জয়ে পাওয়া ৯ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পয়েন্ট ১২।
ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্রয়ের পর টানা তিন হারে এক পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছে বিজেএমসি।


