টাইগারদের ওয়ানডে দল ঘোষণা

মাগুরানিউজ.কমঃ

BD1434203435

একমাত্র টেস্ট শেষ হওয়ার পরপরই ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের জন্যে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সন্ধ্যায় এ স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

আগামী ১৮, ২১ ও ২৪ জুন প্রাক্তন চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির।খেলা শুরু হবে বিকেল ৩টায়।

ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা রনি তালুকদার এবারও ঠাঁই পেয়েছেন দলে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবুল হাসান রাজু ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: