জয়ের দিনেও মাশরাফিদের জরিমানা!

মাগুরানিউজ.কমঃ 

208181

অসাধারণ এক জয় দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে মাশরাফিরা। তবে এ জয়ের পরও মাশরাফি বিন মুর্তজা ও তার দলকের শাস্তির মুখে পড়তে হয়েছে।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পুল ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় পুরো দলকে জরিমানা করা হয়েছে।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সোমবার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাডিলেইডের ওভালে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে।

এই কারণে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ ফির একটা অংশ জরিমানা দিতে হলেও তা হয়তো মাশরাফিদের খুব একটা ভাবাচ্ছে না। এই ম্যাচেই ১৫ রানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: