জেনে রাখুন অ্যান্ড্রয়েড ললিপপের ৮টি নতুন ফিচার

মাগুরানিউজ.কমঃ 

android-1415426612

স্মার্টফোনের জন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভারসন ‘অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০’কে সেরা অপারেটিং সিস্টেম হিসেবে দাবি করা হচ্ছে। অ্যান্ড্রয়েড কিটক্যাটের পরবর্তী ভারসন হিসেবে অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমটির নতুন ফিচারগুলো নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। জেনে নিন অ্যান্ড্রয়েড ললিপপের বেশ কিছু নতুন ফিচার।

 

১. ম্যাটেরিয়াল ডিজাইন: অ্যান্ড্রয়েড ললিপপে ম্যাটেরিয়াল ডিজাইন নামে নতুন ইউজার ইন্টারফেস আনা হয়েছে। এর ফলে স্মার্টফোনকে আরো বেশি উজ্জ্বল, রঙিন ও ঝকঝকে দেখাবে।
২. নতুন নেভিগেশন কি: ললিপপের নেভিগেশন কিগুলোকে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে। অপারেটিং সিস্টেমটির ব্যাক বাটন ত্রিভুজ আকৃতি, হোম বাটন বৃত্তাকার এবং ওপেন অ্যাপস বাটনটি বর্গাকার আকৃতির শেপ দেয়া হয়েছে।
৩. লকস্ক্রিন নোটিফিকেশন: নতুন অ্যান্ড্রয়েডে লকস্ক্রিন থেকেও সব ধরনের নোটিফিকেশন দেখা এবং সেগুলোতে সাড়া দেওয়ার সুবিধা যুক্ত হয়েছে। ফলে ফোন লক থাকা অবস্থায়ই মেসেজের উত্তর পাঠানো যাবে।
৪. নোটিফিকেশন নিয়ন্ত্রন: নতুন অপারেটিং সিস্টেমটিতে নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে। কন্ট্রোল মেন্যু থেকে নির্ধারণ করে দেয়া যাবে কোন কোন নোটিফিকেশন লকস্ক্রিনে হাজির হবে এবং কোনগুলোতে সাড়া দেওয়ার সুবিধা থাকবে। নিজের চাহিদামত কাস্টমাইজ করে নেওয়া যাবে।
৫. নতুন  কিবোর্ড :  ললিপপের কিবোর্ড ব্যবস্থা একেবারেই নতুন। এর অক্ষরগুলো কালো ও ব্যাকগ্রাউন্ড সাদা। অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো বিভিন্ন অক্ষরের মধ্যে কোনো বর্ডার নেই।
৬. ব্যাটারি সেটিংয়ে বাড়তি কর্মক্ষমতা: খুব বেশি প্রয়োজনের সময় অ্যান্ড্রয়েড ললিপপ চালিত ডিভাইসটি সচল রাখতে ব্যাটারি সেটিংয়ে পরিবর্তন আনা হয়েছে। এতে ডিভাইসকে ন্যূনতম চার্জেও সচল রাখা যাবে দেড় ঘণ্টা পর্যন্ত। তাছাড়া চার্জে যুক্ত করলে ব্যাটারি ফুল চার্জ হতে কত সময় লাগবে বা কত সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দেওয়া সম্ভব হবে প্রভৃতি তথ্যও এখন মিলবে এতে।
৭. মাল্টিপল ইউজার প্রোফাইল: নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটিতে মাল্টিপল ইউজার প্রোফাইল তৈরির সুযোগ রাখা হয়েছে। এতে ব্যক্তিগত ডাটা এবং অ্যাপ শেয়ার না করেও, অন্যের সঙ্গে সঙ্গে ফোন শেয়ার করা যাবে।
৮. ফিটনেস হাব: ললিপপে ফিটনেস টুল হিসেবে গুগল ফিট অ্যাপ যুক্ত করা হয়েছে। এই অ্যাপে অন্যান্য ফিটনেস অ্যাপগুলোর তথ্যের পরিসংখ্যা আনা এবং কেন্দ্রিয়ভাবে ট্রাক করা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: