জেদ্দায় সড়ক দূর্ঘটনায় নিহত মাগুরার শাহ আলম

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির একজন মাগুরার মহম্মদপুরের শাহ আলম (২৬)। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন গণমাধ্যমে জানিয়েছেন এ দূর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের শাহ আলম। গুরুতর আহত ১১ জনের মধ্যে কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি আহত মোঃ ইলাহী, পিতা-শেখ দুদু মিয়া, মাগুরা সদরের বাসিন্দা।

দরিদ্র দিনমজুর সায়েন উদ্দিন মোল্যা ধারদেনা এবং এনজিও থেকে ঋণ নিয়ে তার বড় ছেলে শাহ আলমকে ১০ মাস আগে সৌদি পাঠিয়েছিলেন। কিন্তু লালিত সে স্বপ্ন অধরাই থেকে গেল।

নিহতের পিতা সায়েন উদ্দিন মোল্যা জানান, তার নিজের কোন জমি নেই। পরিবার পরিজন নিয়ে বসবাস করেন অন্যের জমিতে। অভাব থেকে মুক্তির আশায় ধার-দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে বড় ছেলে শাহ আলমকে সৌদি পাঠান। সেই ছেলেও মারা গেল। ১০ মাস প্রবাসে থাকলেও পরিবারের জন্য একটি টাকাও পাঠাতে পারেননি তিনি। লাশ কবে আসবে তা এখনো জানা যায়নি। সেখানে শাহ আলম নির্মাণ শ্রমিকের কাজ করতেন। শাহ আলমের মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে পৌছলে শোকে হতবিহবল হয়ে পড়েছেন পরিবারসহ এলাকার মানুষ।

এ বিষয়ে জেলা প্রশাসক আতিকুর রহমান নিহত শাহা আলমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়া সাপেক্ষে মরদেহ আনার বিষয়ে যথাযথ সহযোগিতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: