মাগুরানিউজ.কমঃ
জীবিত অবস্থায়ই জেমস ওয়াটসনের নোবেল পুরস্কার নিলামে দেয়া হচ্ছে। “ডিএনএ’র গঠন উন্মোচন” করে পাওয়া নিজের নোবেল পুরস্কারের মেডেলটি নিলামে তুলতে যাচ্ছেন প্রফেসর জেমস ওয়াটসন।
নিলামকারী প্রতিষ্ঠান জানায়, এই প্রথমবারের মতো কোনো নোবেল লরিয়েট নিজের জীবদ্দশাতেই নোবেল পুরস্কারের মেডেল নিলামে তুলতে যাচ্ছেন যার আনুমানিক মূল্য দাঁড়াতে পারে ২৫ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার।
১৯৬২ সালে ওয়াটস, মুরিচ উইকিনস এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ’র গঠন উন্মোচন করে নিজেদের অবদানের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান। তাদের প্রত্যেককেই সোনার মেডেল দেওয়া হয়।
নিলামে মেডেলের পাশাপাশি ওয়াটসনের কাগজপত্র এমন কি নোবেল পুরস্কার প্রাপ্তিতে সম্মতি জানিয়ে তার হাতে লেখা বক্তব্যটিও নিলামে তোলা হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
প্রফেসর ওয়াটসন বলেন, এই নিলাম থেকে পাওয়া অর্থের অংশ যাবে ইউনিভার্সিটি অব শিকাগো, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্ল্যারে কলেজ, কোল্ড স্প্রিং হারবোর ল্যাবরেটরি, লং আইল্যান্ড ল্যান্ড ট্রাস্ট এবং আরো বেশকিছু দাতব্য প্রতিষ্ঠানে।
২০১৩ সালে ফ্রান্সিস ক্রিকের নোবেল মেডেল ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তিনি ২০০৪ সালে মারা যান।


