জার্মানির বিশ্বকাপ জয়ের আনন্দে উচ্ছ্বসিত আমজাদ সঙ্গে মাগুরাবাসী

মাগুরানিউজ.কম: 

aretবিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে জার্মান সমর্থক মাগুরার ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন। সেই সঙ্গে আনন্দে ভাসছে মাগুরাবাসী। এ উপলক্ষ্যে আমজাদ হোসেনের গ্রামে চলছে আনন্দ মিছিল। সাড়ে ৩ কিলোমিটার লম্বা জার্মানির পতাকা তৈরি করে জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্য পদ পান কৃষক আমজাদ হোসেন।

এদিকে তার পতাকাটি স্থান করে নিয়েছে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে। শুধু তাই নয়, আমজাদ হোসেনের পতাকা নিয়ে জার্মানির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমও খবর প্রকাশ করেছে। এমনকি জার্মান ফুটবল ফেডারেশনও তাদের ওয়েবসাইটে আমজাদকে নিয়ে সংবাদ পরিবেশন করেছে।

ফিফার ওয়েবসাইটে ল্যাটেস্ট ফটো গ্যালারিতে স্থান পেয়েছে আমজাদ হোসেনের পতাকা।

এ উপলক্ষ্যে আমজাদ হোসেনের গ্রামে চলছে আনন্দ মিছিল। অনেকে আবার গ্রাম্যরীতি অনুযায়ী দুধ ছিটিয়ে বরণ করে নিচ্ছেন সফল এ জার্মান ভক্তকে।  

বিশ্বকাপে জার্মান ফুটবল দলের ভক্ত কৃষক আমজাদ নিজের জমি বিক্রি করা টাকা দিয়ে  বিশাল পতাকা তৈরি করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সোমবার মধ্যরাত থেকেই তার বাড়িতে শতশত জার্মান দর্শক ভিড় জমায়। রাতে খেলা শেষেই আমজাদ ও এলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সকাল হতে না হতেই তার বাড়ির সামনে শতশত লোক আনন্দ মিছিল বের করে।  গ্রামের নারী-পুরুষ ছোট বড় সবাই যোগ দেয় এ আনন্দ মিছিলে। 

কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর জার্মানির তৈরি ওষুধ সেবনে আরোগ্য লাভ করেন আমজাদ। তারপর পর থেকে জার্মান ফুটবল দলের ভক্ত হয়ে গেছেন তিনি। সেই কারণে তৈরি করেছেন প্রায় ৩ হাজার ৫৫০ গজের বিশাল এ  পতাকা। বিশ্বকাপ জয়ে তাই ঊচ্ছ্বসিত আমজাদ হোসেন। 

আমজাদ হোসেন জানান, রাতে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামের জার্মান ভক্তরা তার বাড়িতে একত্রিত হতে থাকে। পরে সবাই মিলে বিজয় মিছিল বের করে।  
 
আমজাদ হোসেনের তৈরি করা পতাকা ও জার্মানির প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানাতে শনিবার মাগুরা এসেছিলেন বাংলাদেশের জার্মান দুতাবাসের চার্জ দা এ্যাফেয়ার্স ড. ফার্ডিনান্ড ভন ওএইহি। তিনি আমজাদকে জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্য পদের সার্টিফিকেট প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: