জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৩ নভেম্বর

মাগুরানিউজ.কমঃ 

JOGONATH-1415875437

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামি ২৩ নভেম্বর। বিভিন্ন ধাপে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারে এ বি সি ও ডি  ইউনিটের ভর্তি কার্যক্রম কয়েক ধাপে সম্পন্ন করা হবে। প্রথম মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের আগামি ২৩ নভেম্বর ভর্তি কার্যক্রম শুরু হবে। ৩০ নভেম্বর-এর মধ্যে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিভিন্ন কোটায় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত, তৃতীয় মনোনয়নে নির্বাচিত  প্রার্থীদের ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং চতুর্থ মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩০ ডিসেম্বর ২০১৪ থেকে ১ জানুয়ারি, ২০১৫ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে।

বিষয় বরাদ্দ পাওয়া প্রার্থীদের তালিকা ও অন্যান্য নির্দেশনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-তে পাওয়া যাচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: