মাগুরানিউজ.কমঃ
বারবার মানা করলেও কথা শোনেনি মেয়ে। তাই, ছেলে বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা রুখতে মেয়ের জিভ কাটল বাবা। ঘটনা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার মাদারপাড়ার। আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবা পলাতক। বাবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। আজ সকালে ধানক্ষেতের ধার থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মেয়েটিকে।


